ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামকে হত্যায় জেলা আওয়ামী লীগ নেতা আটক

খুলনা ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য মো. আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় নগরীর রায়েরমহল এলাকায় তারা বিশ্বাসের অফিস থেকে তাকে আটক করে নিয়ে যায় জেলা ডিবি পুলিশ।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহার নেতৃত্বে জেলা ও মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম দুপুর ১টা থেকে তারা বিশ্বাসের অফিসে তল্লাশি চালায়। তবে ওসি সুকান্ত সাহা তাৎক্ষণিকভাবে কোনো কথা বলতে রাজি হননি।


এদিকে এর আগে গত রোববার রাতে নিহতের স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। শনিবার রাত ১০টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুটুদিয়া নামক স্থানে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।


ওইদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন চেয়ারম্যান রবি। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে।

ads
ads
ads

Our Facebook Page

↑